| ব্রেকিং নিউজ : |
আজ ৬৬-তে পা রাখছেন সোহেল রানা ![]() আজ আনন্দ প্রতিবেদক আজ ৬৬ বছরে পা রাখছেন নায়ক সোহেল রানা। ১৯৪৬ সালের এই দিনে তার জন্ম। জন্মদিনটি প্রতিবারই সোহেল রানা তার খুব কাছের কিছু মানুষকে নিয়ে বিশেষভাবে পালন করেন। এ পর্যন্ত তিনি প্রায় তিনশ ছবিতে অভিনয় করেছেন। পেয়েছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিংবা শহীদ দিবসে সোহেল রানার জন্মদিন হওয়া প্রসঙ্গে সোহেল রানা বলেন, 'আসলে আমার জন্ম কিন্তু এই বিশেষ দিনের ছয় বছর আগে। তাই এ নিয়ে আমার ভেতর তেমন কোনো বিশেষ অনুভূতি কাজ করে না। তবে হ্যাঁ, দিনটি বিশেষভাবে বিশ্বে স্বীকৃত হওয়ার কারণে আমার জন্মদিন অনেককেই মনে করিয়ে দিতে হয় না। প্রতি বছরই নুতন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়। আবার আমার কর্মক্ষেত্রের প্রিয় প্রিয় কিছু মানুষ আসেন, এটাই আসলে ভালোলাগা। আমি সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকতে পারি।' বিশেষত উল্লেখ্য, সোহেল রানা অভিনীত গাজী মাহবুব পরিচালিত রাজা সূর্য খাঁ, অনন্ত হীরা পরিচালিত ও আমার দেশের মাটি, এম বি মানিক পরিচালিত এক টাকার দেনমোহর, এফ আই মানিক পরিচালিত জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, পি এ কাজল পরিচালিত সরকারি অনুদানের ছবি মুক্তি মুক্তির অপেক্ষায় রয়েছে। সমপ্রতি তিনি শেষ করলেন রেদওয়ান রনির চোরাবালি ছবির কাজ। গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পেল তার অভিনীত অপূর্ব রানা পরিচালিত জীবনে তুমি মরণেও তুমি ছবিটি।
আজ আনন্দ - পাতার আরো খবর
আপনার মতামত দিন
|
ছবি ঘর
আজকের পাঠকসংখ্যা -
২৫৭৮৪৩
![]() ঢাকা তাপমাত্রা : ৩০° সেলসিয়াস
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
রাশি চক্র
মুদ্রাবাজার
পুরোনো সংখ্যা
শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন
|