| ব্রেকিং নিউজ : |
|
ক্যাটরিনার বিরুদ্ধে অভিযোগ ![]() আজ আনন্দ ডেস্ক মালাইকা আরোরার পর ভারতের জীবন্ত কিংবদন্তি নৃত্যশিল্পী প-িত বিরজু মহারাজের সমালোচনার শিকার হলেন ক্যাটরিনা কাইফ। টেলিভিশনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ক্যাটের নাচ দেখে তিনি অভিযোগ করে বলেন, শিলা কি জাওয়ানি আর চিকনি চামেলির জনপ্রিয়তার পরও ক্যাটরিনা নাচতে পারে না। সে টিভিতে যা করছিল তা নাচ নয়, একে শরীর দোলানো বলে। আজকালের নায়িকারা নাচের কিছুই পারে না; কিন্তু তারা নিজেদের মীনা কুমারী আর ওয়াহিদা রেহমানের সঙ্গে তুলনা করে। আমি অবাক হই এসব দেখে। বর্তমান সময়ের বলিউডের ছবি এবং নাচের প্রসঙ্গে বিরজু মহারাজ বলেন, এখনো আমার কাছে অনেকেই কোরিওগ্রাফির প্রস্তাব নিয়ে আসে; কিন্তু সেসব পরিচালকদের কাছে আমার প্রথম প্রশ্ন থাকে_ নায়িকার গায়ে কাপড় থাকবে তো? এর উত্তর কেউই আমাকে সরাসরি দিতে পারেনি। আজকালের ছবিগুলোতে নায়িকাদের শরীর প্রদর্শন হয়। কখনোই তাদের মেধা বা নৃত্য ব্যবহার করা হয় না।
আজ আনন্দ - পাতার আরো খবর
আপনার মতামত দিন
|
ছবি ঘর
আজকের পাঠকসংখ্যা -
১৫৩৫৫৬
![]() ঢাকা তাপমাত্রা : ৩০° সেলসিয়াস
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
রাশি চক্র
মুদ্রাবাজার
পুরোনো সংখ্যা
শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন
|